কানড়া ব্যাঙ্ক

Canara Bank Apprentice Recruitment 2025 – নমস্কার বন্ধুরা! সমস্ত বেকার চাকরি প্রার্থীদের জন্য দারুন সুখবর! তুমি কি ব্যাঙ্কে চাকরি করতে চাও? আজকাল কার দিনে ব্যাঙ্কে চাকরি পাওয়া যেন, হাতে চাঁদ পেয়ে যাওয়া। কানাড়া ব্যাঙ্ক তাদের ব্রাঞ্চে ৩৫০০ শুন্যপদে কর্মী নিয়োগ করছে।

প্রথম একবছর বিনামুল্যে প্রশিক্ষন, তার সাথে প্রতিমাসে পনেরো হাজার টাকা মাসিক স্টাইপেন্ড দেবে। কিভাবে আবেদন করবে? ডকুমেন্ট কি কি চাই? সমস্ত কিছু বিস্তারিত আজকের এই প্রতিবেদনে আলোচনা করছি।

একনজরে – Canara Bank Apprentice Recruitment 2025

নিয়োগকারী সংস্থাCanara Bank
পদের নামশিক্ষানবিস/Apprentice
শুন্যপদ৩৫০০
স্টাইপেন্ড১৫,০০০/-
আবেদন প্রক্রিয়াঅনলাইন
নিয়োগ প্রক্রিয়াNo Exam | No Interview
আবেদনের লাস্ট ডেট12/10/2025

আবেদনের তারিখ

আবেদন শুরুর তারিখ২৩শে সেপ্টেম্বর ২০২৫
আবেদনের শেষ তারিখ১২ই অক্টোবর ২০২৫

পদের নাম ও ভ্যাকান্সি

কানাড়া ব্যাঙ্কে গ্রাজুয়েট এপ্রেন্টিস পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। যেখানে সারা ভারতজুড়ে ৩৫০০ শুন্যপদ রয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য শুধুমাত্র ১৫০টি ভ্যাকান্সি আছে।

প্রশিক্ষনের মেয়াদ- এখানে মোট ১২ মাস বা এক বছরের প্রশিক্ষন করানো হবে।

শিক্ষাগত যোগ্যতা – Canara Bank Apprentice Recruitment 2025

  • আবেদনকারী প্রার্থীকে নুন্যতম ৬০% নম্বর পেয়ে উচ্চমাধ্যমিক পাশ (SC/ST হলে ৫৫%) হতে হবে।
  • যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন ডিগ্রী পাশ অথবা সমতুল্য কোন যোগ্যতা থাকা চাই। আবেদনকারীকে ০১/০১/২০২২ তারিখ বা তারপর থেকে ০১/০৯/২০২৫ তারিখ বা তার আগে গ্রাজুয়েশন ডিগ্রী পাশ করতে হবে।
  • যে সমস্ত প্রার্থীরা রাজ্যের স্থানীয় ভাষা মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক স্তরে পড়াশোনা করেছে, তাদের আর লোকাল ল্যাঙ্গয়েজ টেস্ট দিতে হবে না। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বাংলা বা নেপালী ভাষা।

বয়সসীমা

কানাড়া ব্যাঙ্কে এপ্রেন্টিস পদে আবেদন করতে চাইলে, আবেদনকারীর নুন্যতম বয়স ২০ বছর থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে। এই বয়স ০১/০৯/২০২৫ তারিখ অনুযায়ী হিসাব করতে হবে। আবেদনকারীর জন্মতারিখ হতে হবে ০১/০৯/১৯৯৭ তারিখ বা তারপর থেকে ০১/০৯/২০০৫ তারিখ বা তার আগে।

বয়সের ছাড়

Categoryবয়সের ছাড়
SC/ST Category০৫ বছর
OBC Category০৩ বছর

সরকারি নিয়মানুসারে সংরক্ষিত শ্রেনীর প্রার্থীরা, যেমন- SC/ST Category বয়সের ছাড় পাবে সর্বচ্চ ০৫ বছর এবং OBC Category বয়সের ছাড় পাবে সর্বচ্চ ০৩ বছর পর্যন্ত।

স্টাইপেন্ড

প্রতিমাসে ১৫,০০০/- টাকা স্টাইপেন্ড দেওয়া হবে। যার মধ্যে ১০,৫০০/- টাকা কানাড়া ব্যাঙ্ক এবং ৪৫০০/- টাকা কেন্দ্র সরকারি দিয়ে থাকে।

নিয়োগ প্রক্রিয়া

এখানে (Canara Bank Apprentice Recruitment 2025) কোনোপ্রকার লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ নেওয়া হবেনা। উচ্চমাধ্যমিক ও গ্রাজুয়েশনে পাওয়া নম্বরের ভিত্তিতে মেরিট লিস্ট তৈরী করা হবে। এই মেরিট লিস্টে নাম থাকলে তবে সিলেকশন পাবে। সবশেষে, অবশ্যই প্রার্থীর অরিজিনাল ডকুমেন্ট যাচাই করা হবে।

How to Apply Canara Bank Apprentice Recruitment 2025?

আবেদনকারীকে ২৩/০৯/২০২৫ তারিখ থেকে ১২/১০/২০২৫ তারিখের মধ্যে কানাড়া ব্যাঙ্কের www.canarabank.com অফিশিয়াল পোর্টালে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে।

প্রথমে, আবেদনকারীর সমস্ত ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতার বিবরন দিয়ে ফর্ম ফিলাপ করতে হবে। অবশ্যই একটি বৈধ মোবাইল নম্বর এবং ইমেল আইডি থাকা চাই।

সাম্প্রতিক তোলা কালার পাসপোর্ট সাইজ ছবি, আবেদনকারীর স্বাক্ষর এবং বা হাতের বুড়ো আঙুলের ছাপ (Left thumb impression) ও Hand written declaration আপলোড করতে হবে।

আবেদন ফি

Categoryআবেদন ফি
SC/ST/PwBDকোনো ফি নেই
General/OBC/EWS৫০০/- টাকা

জেনারেল/OBC/EWS প্রার্থীদের জন্য ৫০০/- টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে। SC/ST/PwBD প্রার্থীদের কোনোপ্রকার ফি দেওয়া লাগবে না।

Apply Link – Canara Bank Apprentice Recruitment 2025

Official NoticeDownload
Official WebsiteApply Now

Read More:-

Leave a Comment