PAN Aadhar Link Online: দুদিনের মধ্যে প্যান-আধার লিংক নাম করালে, প্যান কার্ড বন্ধ হয়ে যাবে! কিভাবে করাবেন দেখে নিন।

PAN Aadhar Link Online: আপনার প্যান ও আধার কার্ড কি লিংক করা আছে? জানেন কি? নাকি আদৌ জানেন না? ৩১শে ডিসেম্বর ২০২৫ তারিখের মধ্যে যদি প্যান-আধার লিঙ্ক না করান তাহলে, প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে। হাতে আর মাত্র দু-দিন সময় আছে। তার মধ্যে এই কাজটি সেরে ফেলুন!

কিভাবে চেক করবেন? প্যান-আধার লিঙ্ক আছে কিনা? অথবা, কিভাবে প্যান-আধার লিঙ্ক করাবেন? আপনি নিজেই ইন্টারনেট ও হাতের ফোন থেকে, বাড়ি বসে এই কাজটি সেরে ফেলতে পারেন। চলুন জেনে নিই কিভাবে?

প্যান–আধার লিঙ্ক না করলে কী হবে?

  • শেষ তারিখ (31-12-2025) এর মধ্যে প্যান-আধার লিঙ্ক না করালে, প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যেতে পারে।
  • প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে গেলে সবথেকে বড় সমস্যা হল- ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করতে পারবেন না।
  • ফলস্বরুপ, ইনকাম ট্যাক্স রিফান্ডও পাওয়া যাবে না।
  • ব্যাঙ্কের টাকা তোলা-জমার ক্ষেত্রে অসুবিধা হতে পারে।
  • যারা ইনভেস্টমেন্ট করেন, তাদের জন্য সমস্যা হল- মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট বা টাকা তোলায় সমস্যা হতে পারে।
  • KYC সংক্রান্ত কাজ – যেখানে প্যান কার্ড আবশ্যিক, তাতে সমস্যা দেখা দিতে পারে।

প্যান-আধার লিঙ্ক আছে কিনা কীভাবে চেক করবেন?

  1. সর্বপ্রথম, ইনকাম ট্যাক্সের incometax.gov.in অফিশিয়াল পোর্টালে যেতে হবে।
  2. এরপরে, স্ক্রল করে নীচে আসবেন এবং ”Link Aadhaar Status” অপশনে ক্লিক করবেন।
  3. তারপরে, ”PAN ও Aadhaar Number” নির্দিষ্ট ছকে পূরণ করে ”View Link Aadhar Status” অপশনে ক্লিক করতে হবে।
  4. এরপরে, আপনি দেখতে পারবেন যে, আপনার প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক আছে কি নেই।

প্যান-আধার কীভাবে লিঙ্ক করবেন?

  • সর্বপ্রথম, ইনকাম ট্যাক্সের incometax.gov.in অফিশিয়াল পোর্টালে যেতে হবে।
  • এরপরে, ”Link Aadhaar” অপশনে ক্লিক করবেন।
  • তারপরে, ”PAN ও Aadhaar Number” নির্দিষ্ট ছকে পূরণ করে ”Validate” অপশনে ক্লিক করুন।
  • এরপরে, আধার কার্ডের সাথে লিঙ্ক করা ফোন নম্বরে একটি ”OTP” পাঠান হবে, সেটি লিখুন।
  • সবশেষে, ১০০০/- টাকা ফাইন বা জরিমানা অনলাইনের মাধ্যমে জমা করতে হবে।
  • ফি পেমেন্ট হয়ে গেলে, প্যান কার্ডের সাথে আধার নম্বর লিঙ্ক হয়ে যাবে।

₹১,০০০ লেট ফি কেন লাগছে?

এর আগে অনেকবার সরকার প্যান-আধার লিঙ্ক করতে বলেছিল এবং ডেডলাইন-ও বেধে দিয়েছিল। কিন্তু অনেকবার বলা সত্ত্বেও যারা লিঙ্ক করেননি, তাদের জন্য এই লেট পেমেন্ট ফি ১০০০ টাকা ধার্য করা হয়েছে।

কিন্তু যারা আধার এনরোলমেন্ট আইডি দিয়ে ০১লা অক্টোবর ২০২৪ তারিখের পরে প্যান কার্ড বানিয়েছেন, তাদের লিঙ্ক করার জন্য কোন ফি দেওয়া লাগবেনা।

Leave a Comment