বেসিক সেভিংস ব্যাঙ্ক একাউন্ট কি?
এটি হলো একটি বিশেষ সেভিংস একাউন্ট যেখানে কাস্টমার এর কোনো ন্যূনতম ব্যালেন্স রাখার বাধ্যবাধকতা নেই। এই ব্যবস্থা অনেক বেশি মানুষকে, বিশেষত মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষকে পরিষেবার অন্তর্ভুক্ত করার জন্যই নেওয়া হয়েছে। ‘Banking for All” বা সকলের জন্য ব্যাঙ্কিং ই হলো এই নীতির ভিত্তি

বেসিক সেভিংস ব্যাঙ্ক একাউন্ট হোল্ডারদের জন্য ভারতীয় রিসার্ভ ব্যাঙ্কের নতুন নির্দেশনামা :-
ভারতীয় রিসার্ভ ব্যাঙ্কের সাম্প্রতিক নির্দেশনামা সাতটি ধারার সংযোজন করেছে যাতে সমাজের সকল স্তরের মানুষ, বিশেষত পিছিয়ে পড়া বা প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ উপকৃত হয়।
১) বেসিক সেভিংস ব্যাঙ্ক একাউন্টে কোনো ন্যূনতম টাকা অঙ্ক জমা রাখতে হবে না।
২) এটিএম কার্ড/ ডেবিট কার্ড দেওয়া হবে যার জন্য কোনো বাৎসরিক চার্জ লাগবে না।
৩) বছরে একবার চেকবই (২৫ পাতার) দেওয়া হবে।
৪) ফ্রী পাসবই/ মাসিক জমা-খরচের স্টেটমেন্ট দেওয়া হবে।
৫) মাসে চারবার টাকা তোলা যাবে। এটিএম বা ফান্ড ট্রান্সফার এই নিয়মের অন্তর্গত।
৬) মোবাইল ব্যাঙ্কিং চলবে।
৭) ডিজিটাল পেমেন্ট, অর্থাৎ UPI, NEFT, RTGS, IMPS এবং PoS লেনদেন (৫) নং ধারায় বর্ণিত চারবারের উর্দ্ধসীমার বাইরে।

সমস্ত ব্যাঙ্কের উপর রিসার্ভ ব্যাঙ্কের নির্দেশ :
এই সংযোজিত ধারা চালু হবে পয়লা এপ্রিল, ২০২৬ থেকে। যদি কোনো ব্যাঙ্ক আরও আগে চালু করতে চায় করতে পারবে, কিন্তু কোনোমতেই ০১/০৪/২০২৬ এর পরে নয়।
ব্যাঙ্ক স্বতঃপ্রণোদিত হয়ে কাস্টমারদের এটিএম কার্ড/চেকবই /ডিজিটাল ব্যঙ্কিং সারভিস নেওয়ার নির্দেশ দেবেনা। এর জন্য কাস্টমারকেই অনুরোধ করতে হবে।
পুরনো সেভিংস ব্যাঙ্ক একাউন্টকে বেসিক সেভিংস ব্যাঙ্ক একাউন্ট এ রূপান্তরিত করা যাবে।

Leave a Comment