Zero Balance Accounts: আপনি কি ব্যাঙ্কের সেভিংস একাউন্টে মিনিমাম একাউন্ট ব্যালেন্স (MAB) মেইন্টেন নিয়ে দুশ্চিন্তায় থাকতেন তাহলে আপনার জন্য সুখবর। সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) ঘোষণা করেছে বেসিক সেভিংস একাউন্টে আর মিনিমাম ব্যালেন্স রাখা বাধ্যতামূলক নয়। চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক এই সুবিধাগুলি।
রিজার্ভ ব্যাঙ্কের নুতন নিয়মে সুবিধাগুলি–
Basic Savings Bank Deposit (BSBD) একাউন্টে কিছু উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI), যা সাধারন মানুষকে স্বস্তি দেবে। নিচে সমস্ত সুবিধাগুলি আলোচনা করা হয়েছে-
- লিমিট ছাড়া যতখুশি টাকা জমা করতে পারবেন।
- বিনামূল্যে ATM বা ডেবিট কার্ড ব্যাবহার করতে পারবেন বাৎষরিক রিনিউয়াল ফি ছাড়া।
- একবছরের জন্য ২৫ পাতার একটি চেকবুক পাবেন একদম ফ্রী।
- মোবাইল এবং ইন্টারনেট ব্যাঙ্কিং এর সুবিধা।
- ব্যাঙ্ক পাসবুক এবং স্টেটমেন্ট।
চার্জ ছাড়া টাকা তোলার লিমিট
প্রতিমাসে কমপক্ষে চার বার (০৪) টাকা তোলার অপশন থাকবে, কোনরকম চার্জ ছাড়াই। এটা নিজস্ব ব্যাঙ্কের ট্রাঞ্জাকশন এবং ATM এর ক্ষেত্রে ধার্য করা হবে। কিন্তু এরমধ্যে UPI, IMPS, NEFT ও RTGS এসব ট্রাঞ্জাকশন গুলি ধরা হবেনা, অতএব এই সমস্ত ডিজিটাল ট্রাঞ্জ্যাকশন করার জন্য সাধারণ নাগরিকদের কোনপ্রকার চার্জ আলাদাভাবে করা হবে না।
এই সুবিধাগুলি পাওয়ার জন্য যে সমস্ত গ্রাহকদের ইতিমধ্যেই রেগুলার সেভিংস একাউন্ট (Regular savings account) আছে তাদের এই BSBD একাউন্ট এ কনভার্ট করতে হবে, অপরদিকে যাদের অলরেডি BSBD একাউন্ট আছে, সেই সমস্ত ইউজার-রা তাদের ব্যাঙ্কে এই পরিষেবা পাওয়ার জন্য অনুরোধ জানাতে পারেন।
কবে থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে?
০১লা এপ্রিল ২০২৬ তারিখ থেকে রিজার্ভ ব্যাঙ্কের এই নতুন নিয়ম কার্যকর করা হবে ভারতীয় সমস্ত ব্যাঙ্কে। তবে,আশা করা যায় নির্ধারিত সময়ের আগেই ব্যাঙ্কগুলি এই নিয়ম চালু করে দিতে পারে।
একনজরে BSBD-র নতুন পরিবর্তন ও সুবিধাগুলি।
- আনলিমিটেড ডিপোজিট।
- কোনো মিমিমাম ব্যালান্স বাধ্যতামূলক নেই।
- বিনা খরচে ATM / ডেবিট কার্ড দেওয়া হবে।
- বিনা খরচে ডিজিটাল ব্যাংকিং এবং স্টেটমেন্ট সুবিধা।
- প্রতি মাসে কমপক্ষে ৪টি ফ্রি উইথড্রল।
- আগের সেভিংস অ্যাকাউন্টকে BSBD-এ পরিবর্তন করা যাবে।
এই পরিবর্তন করার কারণ কী?
নতুন এই নিয়মগুলি চালু করার পিছনে RBI এর উদ্দেশ্য হলো-
সাধারণ মানুষদের জন্য ব্যাঙ্কিং আরও সহজ হবে, বিশেষ করে যারা কম পরিমাণ সেভিংস করেন, যাদের আয় কম এবং জিরো ব্যাল্যান্স একাউন্ট ব্যবহার করেন তাদের যাতে বিনাকারণে বিভিন্ন চার্জ-ফি এর নামে অতিরিক্ত টাকা খরচ না করতে হয়।
সর্বোপরি প্রান্তিক এলাকার মানুষজন, বিশেষ করে সাধারণ গরীব খেটে খাওয়া মানুষ থেকে ছাত্র-ছাত্রীরা যাতে সবাই ব্যাঙ্কিং পরিষেবা ব্যবহার করতে পারে এটাই মূল উদ্দেশ্য RBI এর।